ডিসেম্বর ২৬, ২০২৪,৭:২৯ পূর্বাহ্ণ
সচিবালয়ে মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিভানোর কাজ শুরু করে, এই সময় ফায়ার সার্ভিসের এক কর্মীকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামী একটি ট্রাক।
বুধবার (২৬শে ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফায়ার সার্ভিস কর্মিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কিছুই জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পানির পাইপ সচিবালয়ের ভেতরে নিয়ে যাওয়ার কাজ যখন করছিলেন, তখন একটি ট্রাক এসে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ফায়ার সার্ভিসের ওই কর্মী গুরুতর আহত হন।
ক্ষোভ প্রকাশ করে তারা আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছেন তখনও সচিবালয়ের সামনের রাস্তা দিয়ে যান চলাচল চালু রেখেছে পুলিশ। পুলিশ কেন রাস্তাটি বন্ধ করে দেয়নি? পুলিশ যদি রাস্তাটি বন্ধ করে দিত তাহলে তো এই দুর্ঘটনা ঘটত না। এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain