আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

কুয়েতে বিএনপির মহান বিজয় দিবস উদযাপন ।  bdnewstv24.com

ডিসেম্বর ২৩, ২০২৪,৮:৩০ পূর্বাহ্ণ

 
Spread the love

কুয়েত বিএনপির মহান বিজয় দিবস উদযাপন
কুয়েতে মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন। ১৯ শে ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশটির হিজিল রিসোর্টে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেছে কুয়েত বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল।

আখতারুজ্জামান শামছের সভাপতিত্বে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল। এছাড়াও কুয়েত যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফুজুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের ও বিদেশের মানুষ এবারই প্রথম স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পেরেছেন। এই বিজয় ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে। তাই এই বিজয়কে সবাই ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার ও তার দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। তাই সবার প্রতি আহ্বান করবো, যেভাবে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছি ঠিক সেভাবে আমরা তা রক্ষা করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, কুয়েতে আমরা লক্ষ্য করছি স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা প্রবাসীদের বিরুদ্ধে লিস্ট করেছে ও হুমকি-ধমকি দিয়েছে তাদের দূতাবাসে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এটা আমরা মেনে নিতে পারি না। কুয়েত বিএনপি সবসময় প্রবাসীদের পাশে ছিল এবং ভবিষ্যতে ও থাকবে ইনশাআল্লাহ।

আলোচনা শেষে দেশীয় শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। প্রবাসের মাটিতে
এরকম উৎসবে যোগ দিতে পেরে উৎফুল্ল প্রকাশ করেন প্রবাসীরা।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain