আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য সর্বকালের সর্বনিম্ন, bdnewstv24.com

ডিসেম্বর ২২, ২০২৪,১:৪১ পূর্বাহ্ণ

 
Spread the love

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য সর্বকালের সর্বনিম্ন
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কিছুটা কমানোর ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) এমন চিত্র দেখা যায়।

এই দিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়ায় ৮৫.০৬৫০ রুপি। আগের দিন অর্থাৎ বুধবার যা কমে দাঁড়িয়েছিল ৮৪.৯৫২৫ রুপি।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, রুপির মূল্য ৮৪ থেকে ৮৫ হতে দুই মাস সময় লেগেছে। ৮৩ থেকে কমে ৮৪ হতে সময় লাগে ১৪ মাস। আর ৮২ থেকে ৮৩ রুপিতে নামতে সময় লেগেছিল ১০ মাস।

এশিয়ার অন্যান্য দেশের মুদ্রা যেমন কোরিয়ান ওন, মালয়েশিয়ার রিঙ্গিট এবং ইন্দোনেশিয়ার রুপিয়ার মূল্য শূন্য দশমিক ৮ থেকে ১ দশমকি ২ শতাংশ পর্যন্ত কমেছে।

অন্যদিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।

তবে ভারত এখনো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। কারণ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমকি ৬ শতাংশ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain