আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫ , bdnewstv24.com

ডিসেম্বর ২১, ২০২৪,১১:৫৫ পূর্বাহ্ণ

 
Spread the love

 

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫
কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক এবং সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের পেকুয়ার টৈটং ইউনিয়নের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথার বটগাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র এবং ট্রাফিক পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কক্সবাজারের পেকুয়ার টৈটং ৭নং ওয়ার্ডের ধনিয়াকাটার মৃত সৈয়দুল আলমের ছেলে সিএনজিচালক মনিরুল মন্নান (২২), মগনামা সোনালী বাজার এলাকার বজল আহমদপর ছেলে আব্দুর রহমান (৩৫), চট্টগ্রামের হাটহাজারীর সমিতির হাট মধ্য মাদার্শার আলীশাহ ফকিরের বাড়ির মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আক্তার (২৯) এবং তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান জাহেদুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, কুয়াশাচ্ছন্ন সকালে পেকুয়া থেকে একটি নম্বরহীন সিএনজি অটোরিকশা যাত্রী বোঝাই করে চট্টগ্রাম যাচ্ছিল। পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের টৈটংয়ের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথা বটগাছ তলা এলাকায় একটি দ্রুতগামী ডাম্পট্রাকের (চট্ট মেট্রো-শ- ১১-৪৪৫৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা স্বামী-স্ত্রীসহ চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। সিএনজিতে থাকা অপর ২ (দুই) যাত্রীকে আশংকাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে শিশু জাহেদুলও মারা যায়। অপর যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ডাম্পারের চালক পলাতক রয়েছেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain