আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব, সম্পাদক রায়হান । bdnewstv24.com

ডিসেম্বর ১৯, ২০২৪,২:০৬ পূর্বাহ্ণ

 
Spread the love

 

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব, সম্পাদক রায়হান ।

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব, সম্পাদক রায়হান
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী একে এম রাকিবকে সভাপতি এবং ইতিহাস বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ই ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির এবং মুহাম্মদ আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান প্রামাণিক ও ফরহাদ ইবনে বাসিত, সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক মো. ফারুক এবং রবিউল হাসান নয়ন। এছাড়া দপ্তর সম্পাদক কাজী আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অপু মুন্সী, অর্থ সম্পাদক মো. নুহীন ফিল আল আমিন, সহ-অর্থ সম্পাদক ফাহাদুল ইসলাম নোবেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আসিফ, তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান হিমেল, আইন বিষয়ক সম্পাদক তামিম হোসেন এবং শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান রয়েছেন।

সভাপতি এ কে এম রাকিব বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার বিগত বছরে যেমন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে,ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা আওয়াজ তুলেছে এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ও শিক্ষা কার্যক্রম পরিবর্তন ও নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে অনন্য পরিচিতি প্রদান করবে।

এর আগে ২০২০ ইং সালের ১২ই ফেব্রুয়ারি মোহাম্মদ রাইসুল ইসলাম সভাপতি এবং আবু বকর খানকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর টানা তিন বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি ছিল না।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain