আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ফাঁড়ির পাশেই যুবককে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ উদ্ধারে ঠেলাঠেলি.bdnewstv24.com

ডিসেম্বর ১৪, ২০২৪,৭:৫৫ অপরাহ্ণ

 
Spread the love

 

ফাঁড়ির পাশেই যুবককে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ উদ্ধারে ঠেলাঠেলি
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই তাজবির হোসেন শিহান (২৬) এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সোয়া ৫টায় শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোড মোড় থেকে ধারালো অস্ত্র নিয়ে পাঁচ যুবক তাকে ধাওয়া করে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম ও মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, ধারালো অস্ত্র নিয়ে পাঁচ যুবক শিহানকে মৌচাক মাজার রোডের মাথা থেকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিমে হানিফ স্পিনিংয়ের গেটের সামনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হলেও ভোর সাড়ে ৬টায় মৌচাক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এলেও মরদেহ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে খবর দেয়।

এই দিকে সকাল ৮টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনা আসলেও হত্যাকাণ্ডের মরদেহ উদ্ধার করবে না বলে জানালে হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশের মাঝে ঠেলাঠেলে লাগে। পরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠায়।

ওসি রিয়াদ মাহমুদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain