আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছ। bdnewstv24.com

ডিসেম্বর ৭, ২০২৪,১০:৫৮ অপরাহ্ণ

 
Spread the love

টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলাটি বিচারের জন্য ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এ বদলি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, গত অক্টোবরে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে নভেম্বরে মামলাটি বিচারের জন্য ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এ বদলি করা হয়।

মামলায় ভুক্তভোগী নারীর অভিযোগ, আসামি প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বিয়ের আশ্বাস দেখিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামুন।

মামলার এজাহারে আরও বলা হয়, মামুন জানান তাঁর ঢাকায় থাকার মতো নিজের কোনো বাসা নেই। প্রেমের সম্পর্ক ও বিয়ের কথা বলায় সরল বিশ্বাসে তিনি (বাদী) মামুনকে নিজের বাসায় থাকতে দেন। ওই নারী আরও বলেন, ২০২২ ইংসালের ৭ ই জানুয়ারি মামুন তাঁর মাকে সঙ্গে নিয়ে তাঁর বাসায় বসবাস করতে থাকেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ওই নারীর অভিযোগ, একাধিকবার বিয়ের বিষয়ে বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৪ ই মার্চ মামুন তাঁকে বিয়ে করবেন, এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। পরে তিনি বিয়ের কথা বললে মামুন খেপে ওঠেন ও অশ্লীল ভাষায় গালাগাল করেন। মামুনের মা-বাবার সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও তাঁকে গালাগাল করেন।

 

 

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain