নভেম্বর ৭, ২০১৬,৯:১৫ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন। ৭ নভেম্বর’১৬ সোমবার বিকাল ৫ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার এর কার্যালয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রত্যেককে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন ডিসি ওয়ারী।এসময় তিনি আরও বলেন- আপনারা কোন প্রকার সমস্যায় পড়লে বা পড়বেন বলে মনে করলে তাৎক্ষণিক আমাকে জানাবেন। পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা আপনাদের পাশে আছি।
উপ-পুলিশ কমিশনারের সভাপতিত্বে ওয়ারী বিভাগের বিভিন্ন মন্দিরের সভাপতি/সেক্রেটারী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পেশাজীবি ও সুধীজন উক্ত মত বিনিময় সভা উপস্থিত ছিলেন। সভায় প্রায় ২০০ জন স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain