বৃহস্পতিবার (৫ ই ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সার এবং বীজ বিতরন উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মেঃ সাইদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষি অফিসের উপ সহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের নানাবিধ সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে মতামত জানা হয় এবং কৃষকদের হাতে ইউরিয়া, কম্পোস্ট সার। ধান এবং সরিষার বীজ বিতরন করা হয়। পরবর্তিতে মাঠপর্যায়ে তালিকাভুক্ত কৃষকদের মাঝে সার এবং বীজ বিতরন করা হবে।
Md. Riadul Islam (Afzal)