আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

চিড়ার মোয়া দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৌতম দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি এলাহাবাদ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। পেশায় একজন কাঠমিস্ত্রি। স্থানীয়রা জানান, গত শুক্রবার সকাল ১০টার দিকে ৭ বছর বয়সী শিশুটি খেলাধুলা করার জন্য প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পথে তাকে একা পেয়ে গৌতম দেবনাথ চিড়ার মোয়া দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডাকে। শিশুটি ঘরে যেতে না চাইলে গৌতম তাকে কোলে করে ঘরে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ি ফিরে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। তার বাবা-মা তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শিশুটি সেখানে ওসিসি বিভাগে চিকিৎসাধীন। শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে কাঠমিস্ত্রি গৌতম তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। এই সময় তার স্ত্রী-সন্তানরা কেউ বাড়িতে ছিল না। ওই পাষণ্ড আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি তার কঠোর শাস্তি চাই।’ দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, শিশুটির বাবা থানায় অভিযোগ করলে শুক্রবার রাতেই আসামি গৌতম দেবনাথকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে আসামি। শিশুটির ডাক্তারি পরীক্ষা চলছে।.bdnewstv24.com

ডিসেম্বর ২, ২০২৪,১১:০৩ অপরাহ্ণ

 
Spread the love

কুমিল্লার দেবিদ্বারে চিড়ার মোয়া দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত গৌতম দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি এলাহাবাদ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। পেশায় একজন কাঠমিস্ত্রি।

স্থানীয়রা জানান, গত শুক্রবার সকাল ১০টার দিকে ৭ বছর বয়সী শিশুটি খেলাধুলা করার জন্য প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পথে তাকে একা পেয়ে গৌতম দেবনাথ চিড়ার মোয়া দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডাকে। শিশুটি ঘরে যেতে না চাইলে গৌতম তাকে কোলে করে ঘরে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ি ফিরে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। তার বাবা-মা তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শিশুটি সেখানে ওসিসি বিভাগে চিকিৎসাধীন।

শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে কাঠমিস্ত্রি গৌতম তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার স্ত্রী-সন্তানরা কেউ বাড়িতে ছিল না। ওই পাষণ্ড আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি তার কঠোর শাস্তি চাই।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, শিশুটির বাবা থানায় অভিযোগ করলে শুক্রবার রাতেই আসামি গৌতম দেবনাথকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে আসামি। শিশুটির ডাক্তারি পরীক্ষা চলছে।

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain