আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিচারপতি নিয়োগে যা আছে কাউন্সিল গঠনের প্রস্তাবে.bdnewstv24.com

ডিসেম্বর ১, ২০২৪,২:১০ পূর্বাহ্ণ

 
Spread the love

 

বিচারপতি নিয়োগে যা আছে কাউন্সিল গঠনের প্রস্তাবে
উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ সংক্রান্ত জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাবনা আইন, বিচার এবং সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২৮ শে নভেম্বর) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি থেকে আইন মন্ত্রণালয় বরাবর এই প্রস্তাবনা পাঠানো হয়েছে।

প্রস্তাবনায় বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণমাধ্যম কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ প্রেরণ করার জন্য অনুরোধ প্রাপ্তির পর কাউন্সিল এরূপ সুপারিশ প্রদান করবে মর্মে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিগত ২১ শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল এবংহাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি ও সারাদেশের জেলা আদালতসমূহে কর্মরত বিচারকদের সম্মুখে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচার বিভাগ সংস্কারের রূপরেখা নির্ণীত করে একটি পরিপূর্ণ রোডম্যাপ তুলে ধরেন। যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দেন।

এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিধি-বিধান, উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রথাসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিষদ গবেষণা পরিচালনাপূর্বক একটি প্রস্তাব আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

বিশ্বের অনেক দেশেই, বিশেষত ইংল্যান্ড, আয়ারল্যান্ড, কেনিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকায় উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন বা এরূপ প্রতিষ্ঠান রয়েছে।

সুপ্রিম কোর্টের প্রস্তাবকৃত কাউন্সিলটি সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদের অধীনে বিচারক নিয়োগের জন্য সুপারিশ প্রেরণের লক্ষ্যে রাষ্ট্রপতি কর্তৃক অনুরোধ জ্ঞাপনের ভিত্তিতে ওই পদে নিয়োগের সুপারিশ প্রেরণের জন্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করবে মর্মে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

এছাড়া প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের বিষয়ে মতামত বা পরামর্শ গ্রহণের জন্য কাউন্সিল সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে কাউন্সিলের সভায় আহ্বান করতে পারবে বা যেকোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে কাউন্সিল কর্তৃক চাহিদাকৃত তথ্য উপস্থাপনের জন্য নির্দেশ দিতে পারবে মর্মে প্রস্তাবে উল্লেখ রয়েছে। কাউন্সিলটি গঠিত হলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে দুপুরে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, মহাসচিব এবং দুজন সহ-সভাপতির সমন্বয়ে মোট চারজনের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা প্রধান বিচারপতি কর্তৃক ঘোষিত রোডম্যাপের সঙ্গে একাত্মতা জানান।

এছাড়া তারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন।

বিশেষত তারা বিচারকদের গাড়ি নগদায়ন সুবিধা, আবাসন সুবিধা, চৌকি আদালতসহ দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি অ্যাসোসিয়েশনের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেবেন মর্মে তাদের আশ্বস্ত করেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain