আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিমানবন্দরে আনসার হত‌্যা: গ্রেপ্তার যুবককে আসামি করে মামলা

নভেম্বর ৭, ২০১৬,৯:০৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরিকাঘাতে আনসার সদস‌্য নিহতের ঘটনায় গ্রেপ্তার যুবককে আসামি করে মামলা হয়েছে।

মামলার একমাত্র আসামি শিহাব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন। রোববার সন্ধ‌্যার পর ছুরি হাতে নিরাপত্তা রক্ষীদের উপর চড়াও হওয়ার পর আহতাবস্থায় গ্রেপ্তার হন তিনি।

কী কারণে ওই যুবক ছুরি নিয়ে বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালিয়েছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এই ঘটনার তদন্ত করবে বলে এপিবিএনের সহকারী সুপার তানজীলা আক্তার রোববার  জানিয়েছিলেন।

এদিকে ঘটনা তদন্তে বিমানবন্দরের নিরাপত্তায় থাকা বাহিনী এপিবিএনের সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

বিমানবন্দরে এপিবিএনের অধিনায়ক রাশেদুল ইসলাম  এই তথ‌্য জানিয়েছেন।

অন‌্যদিকে দেশের প্রধান বিমানবন্দরের এই ঘটনাটি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার সন্ধ্যার পর শিহাব নামে ওই যুবক বিমানবন্দরের বহির্গমন পথ দিয়ে জোর করে ঢুকে। তাকে বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আনসারের দুই সদস‌্য এবং এপিবিএনের দুই সদস‌্য আহত হন।

আনসার সদস্য সোহাগ আলী পরে কুর্মিটোলা হাসপাতালে মারা যান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain