অক্টোবর ২৯, ২০২৪,১০:৫০ পূর্বাহ্ণ

আগামী বুধবার হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এবারে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সোমবার দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ‘সম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, এবারের হজ প্যাকেজের খরচ গত বছরের তুলনায় কমানো হবে। যদিও সঠিক কতটা কমানো হবে তা স্পষ্ট করেননি, তবে বিমান ভাড়া এবং সরকারি ট্যাক্স কিছুটা হ্রাস করা হয়েছে বলে জানান তিনি। ডলারের দাম বৃদ্ধি সত্ত্বেও, অন্যান্য খাতে খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে।
ধর্ম উপদেষ্টা সতর্ক করে বলেন, কোনো এজেন্সির বিরুদ্ধে হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। কোনো আলেম দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করেননি।
এই ছাড়া তিনি হিলি মাদরাসা মাঠ সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে টিআর এবং জিআর প্রকল্প থেকে বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে তিনি হিলি স্থলবন্দরের পানামা ওয়ারহাউজও পরিদর্শন করেন।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain