আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

সরকারি কবরস্থানের গাছের ফল কি বিনামূল্যে খাওয়া যাবে?bdnewstv24.com

অক্টোবর ২১, ২০২৪,১২:১৪ পূর্বাহ্ণ

 
Spread the love

সরকারি কবরস্থানের গাছের ফল কি বিনামূল্যে খাওয়া যাবে?
সরকারি বা ওয়াকফকৃত কবরস্থানের গাছ, কাঠ, ফুল, ফলসহ সব উৎপাদন ওই কবরস্থানের নিজস্ব সম্পদ। কবরস্থান পরিচালনার দায়িত্বে যারা থাকেন, তাদের দায়িত্ব এই গুলো বিক্রির ব্যবস্থা করা ও বিক্রয়লব্ধ অর্থ কবরস্থানের উন্নয়ন ও সংরক্ষণের কাজে লাগানো।

সরকারি বা ব্যক্তি মালিকানাধীন কোনো কবরস্থানের গাছের ফলমূলই সবার সম্পদ নয় ও বিনামূল্যে খাওয়া জায়েজ নেই।

কবরস্থান যদি কারো ব্যক্তি-মালিকানাধীন হয়, তাহলে সেখানকার কোনো গাছের ফল খেতে হলে মালিকের অনুমতি/ সম্মতিক্রমে খেতে হবে অথবা মালিক যদি কবরস্থানে হওয়া গাছের ফল বিক্রি করে তাহলে কিনে খাওয়া যাবে।

উল্লেখ্য যে, কবরস্থানের জন্য ওয়াকফকৃত জমি খালি পড়ে থাকলে সেটা অন্য কোনো কাজে ওই জায়গা ব্যবহার করা নাজায়েজ। তবে সেখানে সেখানে বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো জায়েজ। কিন্তু লক্ষ রাখতে হবে গাছ লাগানোর কারণে যেন লাশ দাফনে কোনো অসুবিধা না হয় ও এই কাজের জন্য কবরের ওপর দিয়ে যাতায়াত করতে না হয়।

কবরস্থানের গাছের ফল খাওয়ার ব্যাপারে আমাদের দেশের অনেক অঞ্চলে কিছু কুসংস্কার/ ভুল ধারণা প্রচলিত আছে। কবরস্থানের গাছে হওয়া ফল আগে যেমন উল্লেখ করা হলো, কবরস্থানের সম্পত্তি ও বিনামূল্যে খাওয়া নিষিদ্ধ। কিন্তু অনেকে ওই ফল কিনে খাওয়াও নিষিদ্ধ মনে করেন। অনেকে মনে করেন কবরস্থানের গাছের ফল খেলে কোনো অঘটন ঘটতে পারে বা তার শারীরিক-মানসিক ক্ষতি হতে পারে ইত্যাদি।

ইসলামের দৃষ্টিতে এই সব ধারণার কোনো ভিত্তি নেই। কবরস্থানের গাছের হালাল ফল অন্য সব জায়গার গাছের মতোই হালাল ও তা কিনে খাওয়া যাবে। তাতে ক্ষতি হওয়ারও কোনো কারণ নেই। কবরস্থানে হওয়ার কারণে ওই গাছের ফল খেলে ক্ষতি হবে এই রকম বিশ্বাস রাখা গুনাহের কাজ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain