আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

জাবির ৭ হলে নতুন প্রভোস্ট.bdnewstv24.com

অক্টোবর ১১, ২০২৪,২:০৯ পূর্বাহ্ণ

 
Spread the love

জাবির ৭ হলে নতুন প্রভোস্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাতটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৬ ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়।
নতুন সাতজন প্রভোস্ট হলেন- শহীদ তাজউদ্দীন আহমদ হলে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, শেখ রাসেল হলে প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, শেখ হাসিনা হলে দর্শন বিভাগের অধ্যাপক তারেক চৌধুরী, ফজিলাতুন্নেছা হলে গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, বীর প্রতীক তারামন বিবি হলে গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রকিব এবং প্রীতিলতা হলে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা।
তাদের সবাইকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থানের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
অফিস আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। প্রচলিত নিয়মে সুবিধা ভোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করা যাবে।
গত ৫ই  আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি নেন এসব হলের প্রভোস্ট।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain