আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চেয়ারে বসে নামাজ আদায় যাদের জন্য বৈধ.bdnewstv24.com

অক্টোবর ৯, ২০২৪,৬:৫৭ অপরাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com.sarder md.salim reza

যে ব্যক্তি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম, স্বাভাবিকভাবে রুকু-সিজদা আদায় করতে অক্ষম, তার জন্য বসে ইশারায় রুকু এবং সিজদা আদায় করা জায়েজ এবং এই রকম ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ হয়ে যাবে।
চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে এ রকম মাজুর ব্যক্তির জন্য সামনে টেবিল রেখে তাতে সিজদা করা জরুরি নয়। বরং তার জন্য শুধু ইশারাই যথেষ্ট। সামনে টেবিল রেখে সিজদা দিলেও নামাজ হয়ে যাবে যেহেতু এর মাধ্যমেও সিজদার ইশারা আদায় হয়ে যায়।
রুকু-সিজদা আদায়ে সক্ষম না হলেও কারো যদি জমিনে পা ভাজ বা লম্বা করে বসার সক্ষমতা থাকে, তাহলে তার জন্য সঠিক এবং সুন্নত পদ্ধতি হলো চেয়ারে নয়, বরং জমিনে বসে ইশারায় নামাজ আদায় করা। নবিজি (সা.) ও সাহাবিদের যুগেও চেয়ার ব্যবহারের প্রচলন ছিল। কিন্তু ওই যুগে অক্ষম ব্যক্তিরা জমিনে বসে নামাজ আদায় করতেন। নামাজের সময় চেয়ারে বসার প্রচলন ছিল না।
যে দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম, কিন্তু রুকু এবং সিজদা করতে অক্ষম, সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং রুকুর সময় বসে রুকু এবং সিজদার ইশারা করবে। রুকু করতে সক্ষম হলে রুকু স্বাভাবিকভাবে আদায় করবেও সিজদার সময় বসে সিজদার ইশারা করবে।
রুকু এবং সিজদা করতে সক্ষম হওয়ার পরও কেউ যদি শুধু আরামের জন্য অথবা মামুলি কষ্টের কারণে চেয়ারে বসে নামাজ আদায় করে, সামনে টেবিল রেখে সিজদা করে তাহলে তার নামাজ হবে না।
কারণ চেয়ারে বসে সামনে টেবিল রেখে সিজদা করলে সিজদার ইশারা হয়, সিজদা আদায় হয় না। সিজদার সময় চেহারা ও হাতের পাশাপাশি উভয় হাঁটু জমিনের ওপর রাখাও সিজদার শুদ্ধ হওয়ার জন্য শর্ত। সিজদার সময় কপালের অংশ কোমরের অংশ থেকে নিচু থাকাও জরুরি। চেয়ারে বসে সামনের কোন কিছুর ওপর কপাল রাখলে উল্লিখিত উভয় শর্ত পাওয়া যায় না।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain