আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

হজ গাইড নিয়োগ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়.Crime reporter sarder md. Salim Reza bdnewstv24.com

সেপ্টেম্বর ৭, ২০২৪,২:০৬ পূর্বাহ্ণ

 
Spread the love

হজ গাইড নিয়োগ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

২০২৫ ইং সালের সরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য গাইড নিয়োগ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। ইতোমধ্যে এজন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের আগামী ১৫ই অক্টোবর ২০২৪ ইং তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি কোনও আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শর্তাবলী:

১. প্রার্থীকে ন্যূনতম একবার পবিত্র হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর এবং সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

৩. প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

৪. শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াত এবং হজের মাসআলা-মাসায়েল জানতে হবে।

৫. অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে ৪৪ জন হজযাত্রী সংগ্রহকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।

৬. প্রার্থীকে স্মার্টফোন, e-Hajj BD মোবাইল অ্যাপ এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে।

৭. কঠোর পরিশ্রমী এবং আচরণে বিনয়ী হতে হবে।

৮. আরবি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

৯. সাক্ষাৎকারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে।

১০. এর আগে হজ গাইড হিসেবে দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।

১১. সাক্ষাৎকারে উপস্থিতির জন্য প্রার্থীকে কোনও প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদন করবেন যেভাবে:

আগ্রহীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে হজ পোর্টালের www.hajj.gov.bd/hajjguide ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হবে

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain