আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জনগণের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাপ্রধান.bdnewstv24.com

আগস্ট ৪, ২০২৪,২:৩২ পূর্বাহ্ণ

 
Spread the love

জনগণের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাপ্রধান

 

Reporter:- bdnewstv24.com

 

 

 

বাংলাদেশ সেনাবাহিনী জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

শনিবার (৩এ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

 

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন।

 

এই অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন ও সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

 

সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।”

 

তিনি সেনা কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন এবং সততা, সত্যনিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

 

এই সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার এবং সব পদবির সেনাকর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে অংশগ্রহণ করেন

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain