আগস্ট ৩, ২০২৪,৩:৫৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে।
তিনি বলেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।
বেলা ১২টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা। এই সময় দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও আলোচনা হয়। কোনো সংঘাত নয় জানিয়ে বিক্ষোভকারীদের কথা শুনতে, তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়৷।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain