অক্টোবর ৪, ২০১৬,১২:৩৫ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ফেসবুকের লাইভ ভিডিওতে খুব তাড়াতাড়ি যোগ হতে চলছে হচ্ছে বিজ্ঞাপন সুবিধা। ইতিমধ্যে প্রাথমিকভাবে এই লাইভ ভিডিওতে এই সুবিধা হাতেগোনা কিছু মানুষের জন্য চালু করা হচ্ছে।
এই পরিষেবা যোগ হলে ১৫ সেকেন্ড বা তার কম সময়ের বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে। তবে লাইভ স্ট্রিমিং শুরুর পাঁচ মিনিট পর থেকে বিজ্ঞাপন দেখানো যাবে, আগে নয়।
এ ব্যাপারে এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিমিংয়ে সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতি অপশন আনতে যাচ্ছি। শুরুতে পরীক্ষামূলকভাবে অল্প সংখ্যক মানুষের জন্য এটি নিয়ে আসা হচ্ছে।’ ফেসবুকের আয়ের বড় একটা অংশ আসে বিজ্ঞাপন থেকে।
এখন যদি লাইভ স্ট্রিমিংয়ে বিজ্ঞাপন সম্প্রচারের পরিসেবা যোগ হয় তবে তাদের আয়ের পরিমাণটা আরও অনেক বেড়ে যাবে। সেই আশায় নতুন এই পরিসেবা আনতে যাচ্ছে বলে মনে করছে অনেকে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain