অক্টোবর ৩, ২০১৬,৭:১২ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: আগামী ১২ অক্টোবর বুধবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।
বাংলাদেশের আকাশে রোববার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে।
রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain