অক্টোবর ৩, ২০১৬,৬:৫৭ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: শ্রীনগর: উরির পর এবার বারামুলায় রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে জঙ্গি হামলা। এখানে ঢুকতে গিয়ে সেনার গুলিতে নিহত দুই জঙ্গি ও আহত হয়েছেন এক জওয়ান৷ চলছে গুলির লড়াই৷ পাল্টা জবাব দিচ্ছে সেনাও৷ ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে রাত সাড়ে দশটা নাগাত হামলা চালানো হয়৷ কমপক্ষে চার থেকে পাঁচ জনের জঙ্গি দলটি হানা দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে
গত বুধবার রাতে উরির বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল অপারেশন চালায় ভারতীয় সেনাবাহিনী৷ লাইন অফ কন্ট্রোলের ওপারে গিয়ে সাতটি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়ে সফল অপারেশন করে ভারতে ফিরে আসে সেনা জওয়ানরা৷
এই ঘটনার পরেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাকিস্তান সেনা এবং পাক মদতপুষ্ট জঙ্গিদের৷ রীতমতো মনোবল ভেঙে গিয়েছে পাক সেনা এবং জঙ্গিদের৷ শঙ্কা করায় গিয়েছেন, জঙ্গিদের মনোবল বাড়াতে ভারতীয় সেনার উপর আক্রমণ হতে পারে৷ মনে করা হচ্ছে, সেই কারণেই এদিন রাতে কাশ্মীরে সেনা ছাউনিতে আক্রমণ করা হয়েছে৷-সংবাদমাধ্যম।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain