আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রতিটি সেঞ্চুরি স্পেশাল: তামিম

অক্টোবর ২, ২০১৬,১:৩২ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঢাকা: এই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের সাকিব আল হাসান বলেছিলেন, তিন ফরম্যাটে ব্যাটিংয়েও বাংলাদেশের সেরা হতে চান। কারণ বোলিংয়ে সেরার রেকর্ডটা তার দখলে। কিন্তু ব্যাটিংয়ে সেরা হওয়ার সাকিবের আশাটা সহসা পূরণ হচ্ছে না এটা বলাই যায়। কারণ গত কয়েক বছর ধরে দারুণ রানের মিছিলে আছে তামিম ইকবালের ব্যাট। ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে প্রায় সব রেকর্ডই তামিমের দখলে।

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি সংখ্যায় (৬) শুক্রবার অবধি পাশাপাশি ছিলেন সাকিব-তামিম। শনিবার বন্ধু সাকিবকে টপকে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে গেছেন তামিম। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ওপেনার। শুধু ওয়ানডে কেন, টেস্টেও শীর্ষে আছেন তামিম ৭টি সেঞ্চুরি নিয়ে। ম্যাচ সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি সেঞ্চুরির কারণে। হোক না আফগানিস্তানের বিরুদ্ধে। তামিম জানালেন, তার কাছে প্রতিটি সেঞ্চুরিই স্পেশাল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, “আমার জন্য প্রতিটি সেঞ্চুরি স্পেশাল। কার বিপক্ষে করছেন এটা বড় কথা নয়। সেঞ্চুরি তো সেঞ্চুরি। এটা আমার কাছে স্পেশাল কিছু। আর এটা আজকের মত খেলা যেটা সিরিজ নির্ধারণী ম্যাচ। আমি কোনো একশকেই ছোট করে দেখি না। প্রতিটি সেঞ্চুরি আমার জন্য স্পেশাল।”

১১৮ বলে ১১৮ রান করেছেন তামিম। যদিও ১ রানে জীবন পেয়েছিলেন। তারপর ব্যাটিং চালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “নরম্যালি আমি লাইফ পাইলে ভালো কিছু করি না। আমার রেকর্ড তাই বলে। ওটা কল্পনাও করিনি যে ওই ক্যাচ ছেড়ে দিবে। চেষ্টা করছিলাম বোঝানোর জন্য যে দিনটা আমার হবে। আমি তখন ১ রানে ছিলাম। আরও অনেক লম্বা যেতে হবে। হার্ড ওয়ার্ক করতে হবে। ওটা ভুলে নতুন করে শুরু করে ক্রিকেটিং শটে থাকা যায় সেটার চেষ্টা করছিলাম।”

ইনিংসটা আরও বড় করতে না পারায় নিজের দোষটাই বেশি দেখছেন তামিম। তিনি বলেন, “অবশ্যই আমাদের ১০০-১৫০-১৬০ করা উচিত। সত্যি কথা বলতে আমার কাছে আজ সুযোগও ছিল। এটা কারো দোষ না আমার নিজেরও দোষ। আমি নিজেই করতে পারিনি। সব সময় আমি বলি যখন আমার কাছে সর্বোচ্চ সময় থাকে তখন সর্বোচ্চ সুযোগ নেওয়া উচিত। এ জিনিসগুলো আমারা যখন আরও রেগুলার বেসিসে করব তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে পরবর্তী পর্যায়ে যেতে পারব। কারও দোষ না।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain