সেপ্টেম্বর ২৯, ২০১৬,২:২৭ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নে এক কিশোরীকে (১৪) বিয়ের প্রলোভন দিয়ে দেখা করতে এসে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা ওই কিশোরীকে উদ্ধার করে চরপ্যাসন হাসপাতালে ভোলা ভর্তি করায়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকদার বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে আমরা খবর পেয়ে ধর্ষিতাকে নজরুল নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সড়কের ওপর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। অবস্থার অবনতির হলে বুধবার সকালে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ওসি আরো জানান, হাসপাতালে কিশোরীর জবানবন্দি গ্রহণ করেছেন থানার উপপরিদর্শক মো. ছায়েদ। ঘটনার সাথে জড়িত ভাড়াটিয় হোন্ডা চালক সবুজের নাম উঠে এসেছে।
বুধবার বিকেল ৫টা পর্যন্ত ধর্ষণের ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain