আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

খুলনায় সোনালী ব্যাঙ্কের অফিসার টাকা-আত্বসাত এর মামলায় আটক।

সেপ্টেম্বর ২৫, ২০১৬,১২:০৮ পূর্বাহ্ণ

 
Spread the love
বিডি নিউজ টিভি২৪ ডট কম: খুলনা: সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) মো. জাহাঙ্গীর আলমকে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর নূরনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই ঘটনায় গত ১২ আগস্ট ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক এবং খুলনা জিএম অফিসের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (এসপিও) মুজিবুর রহমানকে গ্রেফতার করে দুদক।

দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী  জানান, গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর আলমের নামে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে। ওই মামলায় জাহাঙ্গীরসহ ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক মজিবুর রহমানকেও আসামি করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন লোকের নামে ভুয়া ঋণ দেখিয়ে সাড়ে ৪ কোটি টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ ওঠে। এরপর বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তে নামে দুদক। দুদকের তদন্তে জানা যায়, যাদের নামে ঋণ নেওয়া হয়েছে, ঋণের বিষয়টি জানেন না তারা।

এরপর মামলা দায়েরসহ তদন্ত শুরু হয় এ ঘটনায়।

দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যরা পরস্পরের যোগসাজসে ১৫০ জন গ্রাহকের এসওডি (সঞ্চয়ী আমানত) হিসাবের বিপরীতে ঋণ দেখিয়ে স্বাক্ষর জাল করে বিভিন্ন ভুয়া ভাউচারের মাধ্যমে ৪কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৪৫ টাকা উত্তোলনপূর্বক আত্মসা‍ৎ করেন।

এ অভিযোগে ২০১৫ সালের ১ অক্টোবর বাগেরহাট থানায় পাচঁজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় জাহাঙ্গীকে গ্রেফতার করা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain