টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৪ ইং উদযাপিত হয়েছে। ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ইং উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ই মার্চ রবিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মোনাজাত করা হয়। রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম। এছাড়াও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ, স্থানীয় জনপ্রতিনিধিগন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর’সহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল হক বীর প্রতীক (সাবেক জেলা কমান্ডার) এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে শিশুদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Md. Riadul Islam (Afzal)