আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

তিন বছর আগের মেয়াদ উত্তীর্ণ১৪ (চৌদ্দ) মেট্রিক টন খেজুর জব্দ। bdnewstv24.com

মার্চ ১৪, ২০২৪,৩:২৩ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

 

 

 

 

 

 

নারায়ণগঞ্জে তিন বছর আগের ১৪  (  চৌদ্দ)    মেট্রিক টন মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সব খেজুরের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা।

মঙ্গলবার (১২ই মার্চ) ২০২৪ ইংদুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের দুটি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।

আব্দুস সালাম বলেন, তারিক হোসেনের মালিকানাধীন ওই কোল্ড স্টোরেজের মৌসুমী এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানে ১৪( চৌদ্দ)  মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা ছিল। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা। এই খেজুরগুলো ২০২১ ইং সাল পর্যন্ত মেয়াদ ছিল। কিন্তু তারা ভুয়া স্টিকারের মাধ্যমে মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাত করার পরিকল্পনা করছিল।

তিনি বলেন, জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজ থেকে মজুদকৃত ১৭ মেট্রিক টন খেজুর উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা।

এই সহকারী পরিচালক বলেন, বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। তাঁরা খেজুরগুলো সিল করে দিয়েছে। তবে এখনো কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই সময়ে অভিযানে ভোক্তা অধিকার নারায়ণগঞ্জ-এর সহকারী পরিচালক সেলিমুজ্জামান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain