বরিশালে ক্লাস ফাঁকি দিয়া বন্ধু দের সাথে পার্কে ঘোরাঘুরি করার সময় ডিবি পুলিশের হাতে ৫০ ( পঞ্চাশ) জন শিক্ষার্থী আটক।
১১/৩/২০২৪ ইং সোমবার বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকায় পার্কে এবং নদীর সাইডে ভেরী বাধে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়।
বরিশাল নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির জানান, আটক কৃত শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবকদের ডেকে এনে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড আর করবে না এই নিশ্চয়তায় ছেড়ে দেওয়া হয়।

Md. Riadul Islam (Afzal)