আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র কুমিল্লার নগর কন্যা ডা:তাহসীন বাহার সূচনা। bdnewstv24.com

মার্চ ১০, ২০২৪,৪:৩২ পূর্বাহ্ণ

 
Spread the love

 

Reporter :- bdnewstv24.com

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা। এর ফলে প্রথম নারী মেয়র পেল কুসিক।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনা (বাস প্রতীক) পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

এই ছাড়া নিজাম উদ্দীন কায়সার (ঘোড়া প্রতীক) ১৩ হাজার ১৫৫ ভোট এবং নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক) পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে।সূচনা প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন।

২০১২ইং সালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু। এরপর ২০১৭ইং সালের নির্বাচনেও দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন সাক্কু। ২০২২ইং সালের ১৫ ই জুন কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র সাক্কুকে হারিয়ে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন।

গত বছরের ১৩ ই ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আরফানুল হক রিফাত মৃত্যুবরণ করেন। এতে মেয়র পদটি শূন্য ঘোষণা করে ইসি।

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain