আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বগুড়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার. bdnewstv24.com

মার্চ ৯, ২০২৪,২:৩৯ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

বগুড়ার শাজাহানপুরে হত্যাচেষ্টা মামলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (০৭ই মার্চ) বিকেলে তাদের কারগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার সাবরুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ওই এলাকার আব্দুল মালেকের ছেলে হানিফুর ইসলাম হিরু (২২) এবং জাহাঙ্গীর হোসেনের ছেলে মোহাম্মাদ তারেক (১৯)। র‌্যাবের দাবি তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।

র‌্যাব-১২ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শাজাহানপুরের সাবরুলে কৃষক মিনহাজের কাছে হিরু এবং তারেক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে গত ৫ ই মার্চ রাতে ফসলী জমিতে সেচ দিয়ে বাড়ি ফেরার পথে তারা মিনহাজের পথরোধ করে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এই ঘটনায় ওই রাতেই মিনহাজের মা শাজাহানপুর থানায় হিরু এবং তারেকের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত দুইজন আহত মিনহাজের প্রতিবেশী এবং সমবয়সী। হিরু ও তারেক এলাকায় উঠতি বয়সী ছেলেদের নিয়ে কিশোর গ্যাং তৈরি করে বিভিন্ন অপকর্ম করে আসছিল। মিনহাজ পারিবারিকভাবে কৃষিকাজ করে সাবলম্বী হওয়ায় তার কাছেও চাঁদা দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার পর তদন্তে নামে র‌্যাব। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে বুধবার রাতে অভিযুক্ত হিরু এবং তারেককে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে একটি ধারালো হাসুয়া ও বামির্জ চাকু জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, গ্রেফতার দুজন এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের গ্যাংয়ের আরও সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের পর আদালত তাদের কারাগারে পাঠায়।

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain