নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ হযরত আঁছি শাহ (রহ.)-এর ১০৬তম বার্ষিক ওরশ ৩ মার্চ ২০২৪ইং রবিবার মাজারের সভাপতি এবং চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম’র সভাপতিত্বে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে সকাল থেকে খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে তাহলীল, আলোচনা সভা, মিলাদ, কিয়ামসহ ওয়াজ মাহফিল এবং তাবারুক বিতরণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান চৌধুরী, সহ-সভাপতি মো. আমির উদ্দীন, মোহাম্মদ আবু ছৈয়দ, ইব্রাহিম বাবুল, সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মাওলানা ইদ্রিস তাহেরী, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলী বেলাল শাহেদ, দেলোয়ার হোসাইন, দেলোয়ার হোসেন বাচা, মো. বখতেয়ার, বাচ্ছু মিয়া, মোহাম্মদ ইউসুফ, আবুল কালাম, মোহাম্মদ সাত্তার, মোহাম্মদ সাহেদ, হায়দার আলী, মোহাম্মদ মোজাম্মেল, মোহাম্মদ হিরু, মো. সিরাজ, মো. দুলাল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ তৌহিদ রাহী সহ আরো অনেকে।
পরিশেষে দেশ এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Md. Riadul Islam (Afzal)