আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রথম দিনে চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৮০৯ জন. bdnewstv24.com

ফেব্রুয়ারি ১৬, ২০২৪,৩:৪১ পূর্বাহ্ণ

 
Spread the love

 

Reporter :- bdnewstv24.com

 

 

 

 

 

 

চট্টগ্রাম: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ছিল ৮০৯ জন পরীক্ষার্থী। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৪৭ জন।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) ২০২৪ ইং সকাল ১০ টায় শুরু এবছরের এসএসসি পরীক্ষা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, চট্টগ্রামে ১২৮ কেন্দ্রে ৮৮ হাজার ৫৬২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৮ হাজার ৪৩ জন।

অনুপস্থিত ছিল ৫১৯ জন।
কক্সবাজারে ৩১টি পরীক্ষা কেন্দ্রে ১৯ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৮ হাজার ৮০২ জন এবং অনুপস্থিত ছিল ১৪৬ জন।

রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ১৯৬ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ১৫৬ জন। অনুপস্থিত ছিল ৪০ জন পরীক্ষার্থী।

খাগড়াছড়ি জেলায় ২৪ টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ৩১১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ২৪৩ জন এবং অনুপস্থিত ছিল ৬৮ জন।

বান্দরবান জেলায় ১৫টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ১৩০ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৯৪ জন এবং অনুপস্থিত ছিল ৩৬ জন পরীক্ষার্থী। ২১৯ টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষা অনুপস্থিত ছিল ৮০৯ জন পরীক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র নাথ জানান, ২০২৪ইং সালের প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এ দিন বাংলা পরীক্ষায় মোট ১ লাখ ২৫ হাজার ১৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৩৩৮ জনশিক্ষার্থী উপস্থিত ছিল।

তিনি জানান, এবার সর্বমোট ৭২টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়। এরমধ্যে সাধারণ ভিজিল্যান্স টিম ৬০টি এবং বিশেষ ভিজিল্যান্স টিম ১২টি। প্রতিটি কেন্দ্রের জন্য ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain