আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইনপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে ,সন্ত্রাস , কিশোর গেং, এবং মাদক নির্মূলে আলোচনা সভা ও অনুষ্ঠান। bdnewstv24.com

ফেব্রুয়ারি ১৪, ২০২৪,১২:১৭ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

 

 

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের পাঠানটুলী বাস স্ট্যান্ড এলাকায় আইলপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, সাইবার ক্রাইম, কিশোরগ্যাং নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ই ফেব্রুয়ারী)  ২০২৪ ইং সোমবার বিকাল সাড়ে চারটায় আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ¦ ইসমাইল মাতাব্বরের সভাপতিত্বে পাঠানটুলী বাস স্ট্যান্ডে সামাজিক ব্যাধিতে রূপ নেয়া মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, সাইবার ক্রাইম, ইভটিজিং ও কিশোরগ্যাং নির্মূলে আইলপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইলপাড়া গঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক এবং মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের সভাপতি আলহাজ¦ শাহ আলম, সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের কবরস্থান রোড বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি এডঃ শাহজাহান মোড়ল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক নাফিজ আশরাফ,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ ইয়াছিন মিয়া,নতুন আইল পাড়া সমাজ কল্যাণ কমিটির কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন, ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক এস.এইচ.এম মাহবুব আলম, ৮নং ওয়ার্ড সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক মোঃ সিহাব উদ্দিন রিপন, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেন এবং প্রচার সম্পাদক মোঃ শহিদুল্লাহ সরকার, স্থানীয় মুরুব্বী আব্দুল কাদির, আব্দুল হক ও যুবলীগ নেতা রাজিব ও সজিব প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমানে সামাজিক ব্যাধি হিসেবে এখন চরম আকার ধারন করেছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, সাইবার ক্রাইম, ইভটিজিংও কিশোরগ্যাং। এই সব নিমূর্লে শুধু প্রশাসন একক ভাবে কোনপদক্ষেপ নিলে তা তেমন একটা কার্যকর হবেনা যতক্ষণ না প্রতিটি পরিবারের কর্তাব্যক্তিরা তাদের নিজের সন্তানদের বিষয়ে সচেতন না হবেন। প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ উল্লেখ করেন সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে উল্লেখিত সামাজিক ব্যাধি গুলো নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করা সম্ভব।

তিনি উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন এবং থানার ভূমিকা এসব ব্যাপারে জিরো টলারেন্স থাকবে বলে জানান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত এলাকার বাসিন্দা এবং সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সভাপতি মোঃ শাহজাহান। এই সময় আইল পাড়া, পশ্চিম আইল পাড়া, নতুন আইলপাড়া, উত্তর হাজীগঞ্জ, পাঠানটুলী, এনায়েতনগর এলাকার অসংখ্য যুবক,নারী-পুরুষ,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়৷।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain