আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ঢাকা নবাবগঞ্জে পিকেবি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত. bdnewstv24.com

ফেব্রুয়ারি ৪, ২০২৪,৪:০৯ পূর্বাহ্ণ

 
Spread the love

 

 

 

Reporter :- bdnewstv24.com

 

 

 

 

 

নবাবগঞ্জ উপজেলায় পাঠান কান্দা কোমরগঞ্জ বর্দ্ধনপাড়া পিকেবি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা নবাবগঞ্জ উপজেলার বকসনগর ইউনিয়নের পিকেবি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারা দিনব্যাপী পিকেবি স্কুল এন্ড কলেজের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বিদ্যালয়টি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বাতেন মিয়ার, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
প্রধান অতিথি পনিরুজ্জামান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন,পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা দেহ গঠন সুস্বাস্থ্য ও মাদকমুক্ত রাখতে পারে। তাই নিয়মিত পড়ালেখা সহ ছাত্রছাত্রীদের খেলাধুলা করতে হবে। খেলাধুলার কোনো বিকল্প নেই। আপনারা জানেন,
আমাদের শিক্ষাবান্ধব খেলোয়াড় বান্ধব বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,তিনি শিক্ষা নিয়ে কাজ করছেন। ছাত্রছাত্রীদের বিনামূল্যে ব‌ই উপবৃত্তি সহ শিক্ষা উপকরণ দিয়ে তার সরকার সহযোগিতা করে থাকেন।
এই সময় পিকেবি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ইং এর উদ্বোধক হিসেবে
বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, মোঃ কামরুল হাসান সোহেল মিয়া বিপিএএ।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং প্রতিষ্ঠাতা, বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ
আব্দুল বাতেন মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেল এএসপি মোঃ আশরাফুল আলম,নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মিজানুর রহমান ভূইয়া কিসমত, ভাইস চেয়ারম্যান নবাবগঞ্জ উপজেলা এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মামুন অর-রশিদ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহীন খান,

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাহ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ড.সাফিল উদ্দিন মিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুজ্জামান সুবেদ

বকসনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন শিলা আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলহাজ্ব শাহ আজিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু,বকসনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন বার্ণাড গমেজ,সাধারণ সম্পাদক শামীমূল আহাদ রনক সহ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং শিক্ষকবৃন্দরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain