টাঙ্গাইলে পিতা পুত্র সহ ৩( তিন) জন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। জেলার কালিহাতী উপজেলার আনালিয়া এলাকায় এদৃঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পৃর্ব থানার এ এস আই মো.তৈয়ুব আলী। নিহত নাটর জেলার জুনাইল থানার রতন (২৭) এবং তার সাথে থাকা তার ছেলে সানি(৬) এছাড়াও রাজশাহী জেলার বেলপুকুরের শরীফ।
টাঙ্গাইল রেলস্টেশন মাষ্টার মো.নাজমুল হুদা বকুল জানান শুক্রবার রাত ৮ টা ২০ মিনিটে এই দর্ঘটনা ঘটে। । চিলাহাটি ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছেলে তাৎক্ষনিক ৩(তিন) জন কাটা পড়ে নিহত হন।
টাঙ্গাইল রেলষ্টৈশন পুলিশ আলী আকবর জানান ঘটনাস্থলে থেকে ৩(তিন) জনের মরদেহে উদ্ধার করে আইনের প্রক্রিয়ার মাধ্যমে মরদেহে হস্তান্তর করা হবে।এছাড়াও মরদেহে জেনারেল হাসপাতালে নেওয়া হবে।
এই বিষয় পুলিশ ওস্থানীয়রা জানান উত্তর বঙ্গের একটি বাস নষ্ট হলে ঘটনাস্থলের কাছে বাসটি দাড়িয়ে ছিল।সেই সময় কিছু যাত্রী ট্রেন লাইনের পাশে দাঁড়ানোসহ হাটাহাটি করছিল। সেই মহুর্তে চিলাহাটি ট্রেনে কাটা পড়েন ।

Md. Riadul Islam (Afzal)