জনগন সকল ক্ষমতার উৎস, এই জনগণের ভোট পেতে হলে তাদের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে হয়, তা আমি পেরেছি বলে জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তৃতীয় বারের মতন ক্ষমতা এনেছেন ।২৫ শে জানুয়ারি২০২৪ ইং বেলা ১১ টায় খুলনার দিঘলিয়া উপজেলার কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এই কথাগুলো বলেন খুলনা-০৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে, এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) মোঃ জাকির হোসেন, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত )এমদাদুল ইসলাম ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন ,দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল ,সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ,বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী ,সকল দপ্তরের দাপ্তরিক প্রধানগণ ,বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকগণ, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ,সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান তারেক সহ আরো অনেকে ।

Md. Riadul Islam (Afzal)