মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামে রাতের আধারে দুর্বত্তের দেওয়া আগুনে ঘর পুরে যাওয়া নিরীহ পরিবহন শ্রমিক হানিফ প্রধানের পাশে থাকার আশ্বাস দিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ।
সোমবার বিকাল ৪.০০ঘটিকায় তেতৈতলা গ্রামে আওয়ামীলীগের কর্মী হানিফ প্রধানের পুড়ে যাওয়া বসত ভিটা দেখতে আসেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম,এই সময় তার সাথে ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ এর পিআইও আবু সাঈদ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমীন দেওয়ান,উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো:জহিরুল ইসলাম,বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আল-আমীন প্রধান, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য রিটু প্রধান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই সময় গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম হানিফ প্রধানের হাতে নগদ ১০০০০/-টাকা ও ১০ টি কম্বল তুলে দেন এবং হানিফ প্রধানের পরিবার কে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
গত ৭ই জানুয়ারি২০২৪ ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড.মৃনাল কান্তি দাস নামাজ নিয়ে কটুক্তি করায় শ্রমিক হানিফ কটুক্তি কারি মৃনাল কান্তি দাস এর বিরুদ্ধে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সময় তার প্রতিবাদি বক্তব্য টি ভাইরাল হয়।

Md. Riadul Islam (Afzal)