আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন এমপি জনাব আব্দুস সালাম মূর্শেদী । bdnewstv24.com

জানুয়ারি ২১, ২০২৪,৩:৪৯ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

টুঙ্গিপাড়ায় শনিবার ২০শে জানুয়ারি ২০২৪ ইং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানালেন খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

শনিবার বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টে তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় তিনি দোয়া মোনাজাত করেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল, প্রফেসর আহমেদুল কবির চাইনিজ, দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, ভাইস চেয়ারম্যান সারাফত হোসেন মুক্তি, নাজমা খান, ফাহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, মো: বুলবুল আহমেদ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, হায়দার আলী মোড়ল, গাজী জিয়াউর রহমান, মফিজুল ইসলাম ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কবির প‍্যারিস, সৈয়দ মোরশেদুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা; শ্যামল কুমার দাস, ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, গাজী মো: জিন্নাহ, রবিউল ইসলাম বিশ্বাস,বিনয় হালদার, মিজান সরদার, প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান মিঠু, ওয়াহিদুজ্জামান মিন্টু, মঈন উদ্দীন শেখ, ইনতাজ মোল্লা, আবু সালেহ, আইরিন বেগম, বিনোদিনী পাল, স্বেচ্ছাসেবক লীগের আনিসুর রহমান রাজীব দাস, যুবলীগের মনিরুল ইসলামসহ উপজেলা আওয়ামীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী। সেখানে তিনি বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain