আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

তারের জঞ্জাল অপসারণ ফেব্রুয়ারিতে ৩ ওয়ার্ডে পাইলট প্রকল্প শুরু করছে চসিক. bdnewstv24.com

জানুয়ারি ১৬, ২০২৪,৬:৫৬ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

 

 

তারের জঞ্জালে ম্লান হওয়া চট্টগ্রামের সৌন্দর্য ফেরাতে ১৬ই ফেব্রুয়ারি থেকে নগরীর তিন ওয়ার্ডে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ডিশ এবং  ইন্টারনেট সংযোগ প্রদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনসহ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সভায় এই সিদ্ধান্ত নেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে নান্দনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ভূ-গর্ভস্থ নেটওয়ার্ক সৃষ্টি এবং ড্রেনেজ সিষ্টেম ব্যবহার করে ডিস ও ইন্টারনেট ক্যাবল সঞ্চালনের বিষয়ে সভায় উপস্থিত আমরা সবাই একমত। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসাবে প্রাথমিকভাবে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে লালখান বাজার, বাগমনিরাম এবং জামালখান ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু করা হবে। এই প্রকল্প সফল হলে পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডসমূহে এই কার্যক্রম প্রসারিত করব আমরা।

এর আগে গত ২১ই নভেম্বর একই বিষয়ে সভা করে চসিক। সভায় উপস্থিত ছিলেন নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি এবং ২১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ১৪ নং লালখান ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল, পরিবশে উন্নয়ন স্থায়ী কমিটির সদস্য ও ০৭ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রূমকি সেনগুপ্ত, পরিবেশ উন্ন্য়ন স্থায়ী কমিটির সদস্য-সচিব এবং কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সহকারী নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশ (ওঝচঅই) এর সভাপতি এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়াসহ ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (ঈঙঅই) এর প্রতিনিধিগণ৷।

 

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain