জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ই জানুয়ারী,২০২৪ইং) রোজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাব চত্ত্বরে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন সংস্থা’র কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবং ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির আহবায়ক মোঃ আবুল বাসার মজুমদার, যুগ্ম আহবায়ক লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম (টিটো), সদস্য সচিব মোঃ আনিসুর রহমান প্রধান, সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, মোঃ মুছা খান রানা, মোঃ রাব্বী মোল্লা, আঃ সবুর এবং মোঃ রাকিব ভূইয়া সহ আরও অনেকে।
এই সময় প্রতিষ্ঠা দিবস উদযাপন প্রস্তুতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Md. Riadul Islam (Afzal)