আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

টাঙ্গাইলে নতুন বই বিতরণ, উৎসব অনুষ্ঠিত। bdnewstv24.com

জানুয়ারি ২, ২০২৪,১:৪৫ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

 

 

 

 

টাঙ্গাইলের প্রাথমিক এবং  মাধ্যমিকের শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতেছিল। সোমবার (১ লা জানুয়ারি)২০২৪ ইং  সকালে টাঙ্গাইল কালেক্টরেট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নতুন বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে ‘বই উৎসব’ এ বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা এবং আইসিটি) নাসিফা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-আলী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এরপর শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অঅয়োজিত বই উৎসবে যোগ দেন অতিথিরা। উল্লেখ্য, জেলার এক হাজার ৬২৩ প্রাথমিক বিদ্যালয়ের চার লাখ ৮২ হাজার ৫১৮ জন শিক্ষার্থীর মাঝে ১৯ লাখ ৬৯ হাজার ৬৫১টি বই বিতরণ করা হয়। প্রাথমিকের শতভাগ বই টাঙ্গাইলে এসেছে। এছাড়া ৯১২টি মাধ্যমিক বিদ্যালয়ের চার লাখ ৩১ হাজার ৩২৩ শিক্ষার্থীদের মাঝে ৫০ লাখ ৬১ হাজার ৫৫১টি বই বিতরণ করা হবে। টাঙ্গাইল জেলায় মাধ্যমিকের ৮৩ ভাগ বই পাওয়া গেছে।

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain