বিডি নিউজ টিভি ২৪ ডট কম: টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। সুমন (২৫) নামের আরো এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৮ জন।
শুক্রবার ভোর ৫টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলীতে এ দুর্ঘটনাটি ঘটে।
এর আগে নিহতরা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ফিরোজ মিয়ার স্ত্রী আসমা আক্তার, একই উপজেলার করিম উদ্দিনের ছেলে মমিনুর (৪০), আব্বাস আলীর ছেলে আসাদুল হাবীব (১৫) এবং সিদ্দিকুর রহমানের ছেলে রিপন মিয়া (৩০)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম নতুন বার্তাকে জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গাজীপুরগামী কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে উপজেলার পৌলী ব্রিজের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় ঘটনাস্থলেই বাসের ৪ জন যাত্রী নিহত হয়। পরে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেন জানান, নিহত ও আহতদের প্রত্যেককে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।