আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মহান বিজয় দিবস পালিত। bdnewstv24.com

ডিসেম্বর ১৭, ২০২৩,১১:৫৬ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫২তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে শনিবার (১৬ই ডিসেম্বর)২০২৩ ইং সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

স্মৃতিস্তম্ভে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন উপজলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।

এরপরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া নিয়ামতপুর প্রেসক্লাবসহ নানা সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এর পর শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড্ডয়ন, মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) কওছার রহমান প্রমূখ।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain