আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

উদযাপিত জন্মবার্ষিকী। bdnewstv24.com

ডিসেম্বর ১৩, ২০২৩,১১:৩৭ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

টাঙ্গাইলে আফ্রো-এশিয়া এবং লাতিন আমেরিকার মেহনতি মানুষের কণ্ঠস্বর মজলুম জননেতা প্রয়াত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (১২ ই ডিসেম্বর) ২০২৩ ইং সকালে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুস্পার্ঘ অর্পণ করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে র‌্যালি নিয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম সহ ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তার সঙ্গে ছিলেন। এরপর মাওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, মওলানা ভাসানীর পরিবার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ভাসানী পরিষদ, ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, মওলানা ভাসানী স্মৃতি বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, সন্তোষ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ এবং মাজার জিয়ারত করা হয়।
এদিন বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain