ডিসেম্বর ১০, ২০২৩,১২:১৪ পূর্বাহ্ণ
Reporter :- bdnewstv24.com
চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদ মোবারকএর সার্বিক তত্ত্বাবধানে এবং তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান-১ সংগীয় ফোর্সসহ নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মতলব উত্তর থানার মামলা নং-১১, তারিখ- ০৯ ই আগস্ট, ২০২৩ইং ধারা- ৩৫/৪১ বিদ্যুৎ আইন, ২০১৮ গত ১৪-০৭-২৩ইং তারিখে সকাল অনুমান দশ ঘটিকার সময়
ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজারের জনৈক নজরুল ইসলামের আইস ফ্যাক্টরী এর সামনে বৈদ্যুতিক পোল নং-MN1-1A-154-1-10-29-24 ও ০২। মতলব উত্তর থানাধীন ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামের মধ্য বকাউল বাড়ীর সামনে বৈদ্যুতিক পোল নং- MN1-1A-154-1-10-29-43-5-2 সহ মোট ০২টি ১৫ কেভিএ ট্রান্সফর্মার উল্লেখিত ঘটনার তারিখ এবং সময়ে উল্লেখিত উক্ত গ্রেফতারকৃত আসামী চুরি করিয়া নিয়া যায়। উক্ত চোরাই যাওয়া ১ম ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ২০১৮-১৫-১১০০০, কোম্পানীর নাম- টিএস, যাহার মূল্য অনুমান ৮১,০৩৭- (একাশি হাজার সাইত্রিশ) টাকা এবং ২য় ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ৫০৭০৮৯৬, কোম্পানীর নাম- টোশিভা, যাহার মূল্য অনুমান ৮১,০৩৭- (একাশি হাজার সাইত্রিশ) টাকা সর্বমোট ১,৬২,০৭৪-(এক লক্ষ বাষট্টি হাজার চুয়াত্তর) টাকা উদ্ধার পূর্বক ঘটনার সহিত জড়িত আসামী ১. শাহাবুদ্দিন (২৮), পিতা-হাবিব উল্যাহ , ঠিকানা: স্থায়ী: গ্রাম- কংগাইশ (আলীগঞ্জ, ছেয়াল বাড়ী) , থানা- হাজীগঞ্জ, জেলা–চাঁদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain