আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দোয়া মাহফিল কেবি হেলথকেয়ারে। bdnewstv24.com

নভেম্বর ২৫, ২০২৩,১২:৩০ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

নগরীর কালামিয়া বাজার মোড়ের ফুলকলির পার্শ্বে এ জে ভবনে প্রতিষ্ঠিত কেবি হেলথ কেয়ারের উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিল এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ফ্রি ‘মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। ২৪শে নভেম্বর ২০২৩ ইং (শুক্রবার) বিকালে কালামিয়া বাজারের অসংখ্য আলেম উলামা, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফ্রি চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশ নেন কেবি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মহিউদ্দীন, এমএসকে নিউজের সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, মোহাম্মদ ওয়াহিদ হালিম ইমন, ডাঃ মারজিয়া রহমান তানিন, ডাঃ ইসরাক হোসেন সৈকত, ডাঃ হাসান মুরাদ, মোহাম্মদ মাহবুবুর রহমান আরমান, ডাঃ উর্মি চৌধুরী, ডাঃ সৈয়দ আফতাব বিপ্লব, মোহাম্মদ মিজানুর রহমান সোহেল, মোহাম্মদ এনামুল হক এনাম, ডাঃ মোহাম্মদ এনামুল হক এনাম, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শফিকুর রহমান, জায়তুননেসা বেগম এবং ফাতেমা বেগম প্রমুখ।

এমএসকে নিউজের সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই জনপদের জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা কেবি হেলথ কেয়ার করছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই
কেবি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মহিউদ্দীন এবং কেবি হেলথ কেয়ার কর্তৃপক্ষকে।

পরিশেষে দেশ এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুর বেগম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইউসুফ চৌধুরী আল কাদেরী।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain