আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শনিবার থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট

সেপ্টেম্বর ১৬, ২০১৬,১২:৩৬ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: পবিত্র হজ পালন শেষে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজীরা ঘরে ফেরার প্রস্তুুতি শুরু করেছেন। শনিবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। একমাস জুড়ে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত ফিরতি ফ্লাইটে মোট ১ লাখ ১ হাজার ৮শ’২৯ হাজী দেশে ফিরবেন।


সৌদি আরবের মক্কা থেকে প্রকাশিত ধর্ম  মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালের হজ বুলেটিন সূত্রে এ সব তথ্য জানা গেছে।

হজ বুলেটিনে বলা হয়, বুধবার হাজীরা তৃতীয় দিনের মত শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের কাজ সম্পন্ন করে মিনা হতে মক্কায় ফিরে আসেন।

এ বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট হজযাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৮শ’ ২৯ জন। তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১শ’ ৮৩ জন ও  বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯৫ হাজার ৬শ’ ১৪ জন।

চলতি বছর সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৪৩ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৩২ জন, মহিলা ১১ জন। তাদের মধ্যে মক্কায় ২৯ জন, মদিনায় ৮ জন, জেদ্দায় ১ জন ও মিনায় ৫ জন হাজি মারা যান।  

উল্লেখ্য, চলতি বছর সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ জন হজ করেছেন। মোট হাজির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছেন ১৩ লাখ ২৫ হাজার ৩শ’ ৭২ জন ও সৌদি আরবের আভ্যন্তরীণ হাজির সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৫শ’ ৩৭ জন। 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain