আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মশাল মিছিল গাজীপুরে । bdnewstv24.com

নভেম্বর ১৯, ২০২৩,১২:১৩ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

গাজীপুরের শ্রীপুরে হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

শনিবার (১৮ই নভেম্বর) ২০২৩ ইং সন্ধ্যায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় এলাকার মশাল মিছিল এবং ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ এলে বিএনপি’র নেতাকর্মীরা মহাসড়ক ছেড়ে যায়।

বিএনপি’র নেতাকর্মীরা জানায়, শনিবার (১৮ ই নভেম্বর) ২০২৩ ইং সন্ধ্যায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় এলাকায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়। মশাল মিছিলটি মহাসড়ক ধরে কিছুদুর যাওয়ার পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলে অংশ নেয়া বিএনপি, ছাত্রদল, যুবদলসহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দর মহাসড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকে। এই সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মহাসড়ক থেকে সরে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে মহাসড়ক থেকে আগুন, মশাল ও লাঠি সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

মশাল মিছিলে অংশ নেন গাজীপুর জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান টিটু, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হাসান শিশির, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারীসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিলের সময় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরী হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোঃ নাসিম জানান, বিএনপি’র মশাল মিছিলের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিল কারীরা মশাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। মহাসড়কের যানচলাচল স্বাভাবিক আছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain