আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

অবৈধ দখল বেড়েছে। bdnewstv24.com

নভেম্বর ১৩, ২০২৩,১২:১১ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

বাকেরগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ১১টি নদী। যার মধ্যে ৮ টি নদীর নামই নেই জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকায়।

বাংলাদেশের নদ-নদীর প্রকৃত সংখ্যা অনুসন্ধান না করে জাতীয় নদী রক্ষা কমিশন তাড়াহুড়া করে অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। যে তালিকা থেকে বাকেরগঞ্জের অতি পরিচিত ৮ টি নদীর নাম বাদ দেওয়া হয়েছে।
উপজেলার ১১ নদী থেকে ৮টি নদীর নাম নদী রক্ষা কমিশনের ‘বাংলাদেশের নদ-নদীর সংজ্ঞা এবং সংখ্যা’ বইয়ে নেই। এগুলো হলো তুলাতলি, শ্রীমন্ত, কারখানা, তেঁতুলিয়া, বিষখালী, পায়রা, রাঙ্গাবালি, খয়রাবাদ নদী।
এই নদী গুলোর নাম মুছে দিয়ে মাত্র তিনটি নদী ‘যথাক্রমে পান্ডব নদী, রাঙ্গামাটি নদী, এবং ধুলিয়া নদী’ নাম দেওয়া হয়েছে । এবং সেখানে নদী গুলোর দৈর্ঘ্য অনেক কম দেখানো হয়েছে। যেমন পান্ডব নদী বাকেরগঞ্জের অংশে ১৫ কি.মি.বলা হয়েছে অথচ প্রকৃতপক্ষে এই নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ২৪ কিলোমিটার। রাঙ্গামাটি নদী ৬ কি.মি. দেখিয়েছেন অথচ বাকেরগঞ্জের অংশে এই নদীর মোট দৈর্ঘ্য ৯ কিলোমিটার। ধুলিয়া নদীর দৈর্ঘ ৮ কি.মি. বলা হয়েছে অথচ এই নদীর দৈর্ঘ্য বাকেরগঞ্জের অংশে ১১ কিলোমিটার। এছাড়াও পায়রা ও বুড়িশ্বর দুই নদীর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার দেখিয়েছে যা সঠিক নয়।

এছারাও নদী দখলদারের তথ্য মুছে ফেলেছে জাতীয় নদী রক্ষা কমিশন। বাকেরগঞ্জ পৌরসভার বুক চিরে প্রবাহিত শ্রীমন্ত নদী দখলদারের দখলে থাকলেও জাতীয় নদী রক্ষা কমিশনে দখলদারের নাম তাদের প্রকাশিত তালিকায় রাখেনি।

বাকেরগঞ্জে সূশীল সমাজের দাবি জাতীয় নদী রক্ষা কমিশনের বই এবং ওয়েবসাইটের তালিকা সংশোধন করে ১১টি নদী তালিকাভুক্ত করে নদী দখলদারদের নাম তালিকাভুক্ত করা হউক।
এই বিষয়ে জানতে চাইলে সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন বলেন, জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশের সর্বশেষ নদীর তালিক বাতিল এবং নতুন করে তালিকা প্রণয়ন করে বাকেরগঞ্জের ইতিহাসের সঠিক তথ্য তুলে ধরা হউক।

তিনি বলেন বাকেরগঞ্জের নদী কেন্দ্রিক ইতিহাস মুছে দিয়ে গুরুত্বপূর্ণ নদীর নাম তালিকা থেকে বাদ দেওয়া এটি একটি গভীর ষড়যন্ত্র।
এই বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পদ থেকে অপসারণ হওয়া চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন আমরা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য নিয়ে অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছি। সেখানে যদি কোনো জেলা উপজেলার নদীর নাম বাদ পড়ে তা বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তার কাছে লিখিত দিলে সংশোধন করা হবে।
এই বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের বর্তমান চেয়ারম্যান কামরুন নাহার আহমেদ বলেন, যে নদীগুলোর নাম বাদ পড়েছে লিখিত অভিযোগ পেলে তা সংশোধন করে দেওয়া হবে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain