আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ইলিশ মাছ ধরা আইন অমান্য করায় কারাদণ্ড, bdnewstv24.com

অক্টোবর ২৬, ২০২৩,২:২৩ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.Com

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ২১ ( একুশ)জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২৫/১০/২০২৩ ইং বুধবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

মৎস্য অফিসের তথ্য মতে, মঙ্গলবার বরিশাল বিভাগে ১১৭টি অভিযানে ৪৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে তাদের কাছ থেকে এক লাখ ৮৭ হাজার ৭০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের বাজার মূল্য ৩৯ লাখ ২৫ হাজার টাকা। অবৈধ জালের পাশাপাশি দশমিক ৪২৬ মেট্রিকটন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা এবং বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।

এছাড়া বরিশালে ১৪ জন এবং পটুয়াখালীতে সাতজনসহ ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল জেলায় ১০ জন এবং পটুয়াখালীতে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১০টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৭১টি মাছঘাট, ৩০৯টি আড়ত এবং ১৯০টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা এবং উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain